শিরোনামঃ

হিজলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।



হিজলা (বরিশাল) প্রতিনিধি।। বরিশালের হিজলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। নানা আয়োজনের মধ্যে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাতের 


 মধ্যদিয়ে দিবসটি পালন করে  উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। সকাল ১০টা উপজেলার থানা (খুন্না বন্দর) থেকে একটি র‌্যালীটি  সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরে এসে র‌্যালী শেষ হয়। এরপর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মোনাজাত। এতে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধ দেওয়ান মোঃ শহীদ উল্লাহ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, আলতাফ হোসেন খোকন দপ্তরী, সদস্য সচিব এ্যাড. দেওয়ান মনির হোসেন , উপজেলা যুবদলের সদস্য সচিব আমির হোসেন বাঘা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদ্জ্জুামান খান সজল, সদস্য সচিব মোঃ দুলাল সরদার, উপজেলা ছাত্র  দলের আহবায়ক মসহিন সিকদার, সদস্য সচিব মাইনুল  হাসান সম্রাট সহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?