- প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ০৭:৫১ পিএম
হিজলা বিএনপি নেতার সংবাদ সম্মেলন।
হিজলা, বরিশাল |
বরিশালের কয়েকটি আঞ্চলিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল “হিজলায় অস্ত্র ঠেকিয়ে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনতাই” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন।
আজ শনিবার (২৭ জুলাই) দুপুর ২টায় স্থানীয় হিজলা প্রেসক্লাবে এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, ২৬ জুলাই প্রকাশিত সংবাদের মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নাম জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য পরিবেশন করা হয়েছে। তিনি দাবি করেন, সংবাদে উল্লেখিত ব্যক্তিরা কখনোই তার সাথে রাজনীতি করেনি এবং এই ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং এটি একটি কুচক্রী মহলের পরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, “আমি একজন আইনপ্রিয় নাগরিক এবং বহুদিন ধরে সমাজে সুপ্রতিষ্ঠিতভাবে দায়িত্ব পালন করে আসছি। অথচ কোনো ধরনের তথ্য যাচাই বা আমার বক্তব্য না নিয়েই সংবাদে আমার একটি কাল্পনিক বক্তব্য জুড়ে দিয়েছিও ভিত্তিহীন অভিযোগ প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার লঙ্ঘন।”
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি সংবাদটি অবিলম্বে প্রত্যাহার করার দাবী জানান।
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “আমি সকল গণমাধ্যম ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি—দয়া করে যাচাই-বাছাই ছাড়া এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে মানুষকে হয়রানি ও অসম্মানিত করা থেকে বিরত থাকুন।”
তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি অনুরোধ করছি প্রকৃত ঘটনার সঙ্গে জড়িত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”
প্রতিবাদ সংবাদ সম্মেলনে দলের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!