- প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫ ০৫:৫২ পিএম
হাত পাখা ও দাড়িপাল্লা জীবনে জিততে পারেনাই ভবিষ্যতেও জিততে পারবেনা- এবিএম মোশারেফ হোসেন
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, পাখা দাড়িপাল্লা দিয়ে এই অঞ্চলে কিছু হবেনা। জীবনে জিততে পারেনাই আগামীতেও জিততে পারবেনা। আজ দুপুর বারোটায় উপজেলার মধ্য পাটুয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যেক পরিবারের বয়োজেষ্ঠ্য ব্যক্তিকে ফেমিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে। বেকার যুবককের বেকার ভাতার আওতায় নিয়ে আসা হবে। এছাড়া নারীদের উন্নয়নে বিগত দিনে বেগম জিয়া ব্যাপক ভূমিকা রেখেছে, ক্ষমতায় গেলে ভবিষ্যতেও নারীদের উন্নয়নের কাজ করবে বিএনপি।
চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি রাশিদা বেগমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারন সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু ও উপজেলা মহিলা দলের সভানেত্রী এবং সম্পাদক সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা। সভায় মহিলা দলের এবং বিএনপি ও অংগ সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!