শিরোনামঃ

হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ দেশব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বরিশালের গৌরনদীতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে। সেই ধারাবাহিকতায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে হাসপাতাল ও আশপাশের আবর্জনার স্তুপ পরিস্কার করা হয়েছে।

শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের যৌথ উদ্যোগে এ পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

অভিযানে উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তারিকুল ইসলাম কাফি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান আকবর, নারীনেত্রী তানিয়া মাহমুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আলামিন মোল্লা, ছাত্রনেতা মোর্শেদ হাসান দুই শতাধিক স্বেচ্ছাসেবকরা অংশগ্রহন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম জানিয়েছেন, ক্লীন এন্ড গ্রীন গৌরনদী গড়ার লক্ষে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যে পৌরসভার কয়েকটি খাল পরিস্কার করে জলাবদ্ধতা নিরসন করা হয়েছে। স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে আজ হাসপাতালকে ক্লীন করা হলো। এভাবে আমাদের পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচী অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?