- প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৪ পিএম
বিপিএল ফুটবল : গোপালগঞ্জে আরামবাগের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারালো বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে গোপালগঞ্জে স্বাগতিক আরামবাগ ক্রীড়া চক্রের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
আজ শনিবার (১৯ মেপ্টেম্বর) বিকাল তিনটায় অতিথি বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হয় স্বাগতিক আরামবাগ। ৩১ মিনিট পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নদের আটকে রাখে আরামবাগ। তবে ৩২ মিনিটে পেনাল্টি পায় বসুন্ধরা। স্পট কিক থেকে গোল করে বসুন্ধরাকে এগিয়ে দেন আক্রমণভাগের নেপালী খেলোয়াড় অঞ্জন বিসতা। তবে আর কোন গোল না হওয়া এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা।
খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় আরামবাগ। কিন্তু একের পর এক আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যার্থতায় গোল যেন সোনার হরিণ হয়ে উঠেছিল আরামবাগের জন্য। তবে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আক্রমনভাগের খেলোয়াড় সামিন ইয়াসার গোল করে আমরামবাগকে সমতায় ফেরান। ফলে নিশ্চিত পরাজয় থেকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ। এ নিয়ে আরামবাগের সাথে সবশেষ ৮ খেলায় ৭ জয় আর ১ ড্র নিয়ে অপরাজিত থাকলো বসুন্ধরা কিংস। #
এই বিভাগের আরো খবর
-
ছাতক প্রতিনিধি ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সম্প্রসারণ,আধুনিকায়ন ও ২ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী ও ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে ছাতক-দোয়ারাবাজার আসনের...
-
নিজস্ব প্রতিবেদক:বরিশালের উজিরপুরে মধ্য বয়স্কা নারীসহ আপত্তিকর অবস্থায় ছালেক হাওলাদারের (৬১) নামের এক বৃদ্ধকে আটক করেছে স্থানীয় জনতা। আটক বৃদ্ধ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!