- প্রকাশিত: ২ আগস্ট ২০২৬ ০৯:০০ পিএম
হারাগাছে নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অপরাধে যুবক গ্রেফতার
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুর নগরীতে এক নারীর নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাড়িয়ে দেওয়ার অভিযোগে আরিফুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) দুপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেপ্তার ওই যুবককে আদালতে পাঠানো হয়েছে।।
এর আগে শনিবার (১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
আরিফুল ইসলাম রংপুর মহানগরীর হারাগাছ মেট্রোপলিটন থানাধীন চাঁন্দকুটি তেলিটারী গ্রামের মৃত্যু আলা মিয়ার ছেলে।
হারাগছ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আরিফুল ইসলাম গত ১২ জুলাই তার প্রতিবেশী এক নারীকে ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করেন। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন আরিফুল। স্বামী-সন্তান ও সামাজিক সম্মান রক্ষায় টাকাও দিতে রাজি হয় ওই নারী। কিন্তু গত ২৪ জুলাই ওই নগ্ন ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে আরিফুল।
এ ঘটনা জানাজানি হলে শনিবার ভুক্তভোগী ওই নারী থানায় আরিফুল ইসলামের নামে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, এ ঘটনায় সুবিধা গ্রহণ ও মর্যাদাহানির উদ্দেশ্যে পর্নোগ্রাফি তৈরি ও সামাজিক যোগাযোগমাধমে ছড়িয়ে গণ-উপদ্রব সৃষ্টি করার অপরাধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরিফুলের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যশোরের কেশবপুরে...
-
পটুয়াখালী প্রতিনিধি।।ফেসবুকে ভুয়া আইডি খুলে ছবি ও নাম ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে দুমকি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সাংবাদিক।...
-
নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়ায় মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ রাতের আধাঁরে বসতঘরে ঢুকে দুই বন্ধু কর্তৃক গৃহবধুকে ধর্ষন এবং ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!