- প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ০৮:৩৬ পিএম
গৌরনদীতে তিন লাশ উদ্ধার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে পৃথক এলাকা থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে দুইজন হত্যাকান্ডের শিকার এবং অপরজন আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।
নিহতরা হলেন- উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর মাষ্টারের ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য আমিনুল ইসলাম (৪২), নলচিড়া ইউনিয়নের চররমজানপুর গ্রামের সুধাংশু মন্ডলের স্ত্রী সবিতা মন্ডল (৬০) ও নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের আক্কাস হাওলাদারের স্ত্রী ইভা বেগম (২১)।
নিহত যুবলীগ নেতা আমিনুলের স্বজনরা অভিযোগ করে বলেন, শনিবার দিবাগত রাত দশটার দিকে হাত-মুখ ধোয়ার কথা বলে বাসা থেকে বের হয় আমিনুল। এরপর আর বাসায় ফিরেনি সে। রোববার সকালে নিহতের বাড়ির সামনের পুকুর থেকে আমিনুলের লাশ উদ্ধার করা হয়। আমিনুলকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।
নিহত সবিতা মন্ডলের স্বজনরা অভিযোগ করে বলেন, শনিবার দিবাগত রাতে ঘরের দরজা-জানালা বন্ধ করে বাসায় একা ঘুমিয়ে ছিলেন সবিতা। রোববার সকালে ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন তাকে ডাকতে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো। পরবর্তীতে বিছানায় সবিতা মন্ডলের লাশ দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। নিহতের স্বজনদের ধারনা, পূর্ব থেকে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ঘরের মধ্যে লুকিয়ে ছিলো। রাতে সুযোগ বুঝে ঘরের মালামাল লুট করার সময় সবিতা বাঁধা প্রদান করায় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। উল্লেখ যে, সবিতা মন্ডলের একমাত্র ছেলে সুকুমার গত কয়েকদিন পূর্বে গ্রীস থেকে দেশে এসেছেন। গতকাল স্ত্রীকে নিয়ে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
অপরদিকে শনিবার রাতে নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের আক্কাস হাওলাদারের চার মাসের অন্তঃসত্ত¡া স্ত্রী ইভা বেগম (২১) বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরেই পরিবারের সবার অজান্তে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন নিহতের স্বামী আক্কাস। নিহত ইভা মুলাদী উপজেলার কাচির চর গ্রামের আনোয়ার আকনের মেয়ে। গত পাঁচ মাস পূর্বে আক্কাসের সঙ্গে তার বিয়ে হয়েছিলো। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি কেউ।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন- তিনটি লাশই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তিনি আরও বলেন, মৃত্যুর কারনগুলো খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের কেউ লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!