- প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৩৮ পিএম
গৌরনদীতে ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের গৌরনদীতে পৃথক এলাকায় অভিযান চালিয়ে ছয়জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশের সদস্য। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো-গৌরনদী পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত আবুল হোসেন খানের ছেলে মনিরুজ্জামান খান ওরফে বাবু এবং সুন্দরদী এলাকার আজিজুল হাওলাদারের ছেলে ফয়সাল হাওলাদার এবং একই এলাকার মৃত আবুল কালামের ছেলে আজিজুল সরদার, খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের কাবুল হাওলাদারের ছেলে আওলাদ হোসেন, সরিকল ইউয়িনের শাহজিরা গ্রামের ইয়াকুব খলিফার ছেলে আরমান খলিফা এবং চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালুপুর এলাকার সহুবুল হকের ছেলে জুয়েল রানা।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে তিখাসার এলাকা থেকে ৫৫ পিচ ইয়াবা সহ মাদক বিক্রেতা বাবুকে গ্রেপ্তার করা হয়। পৌরসভার সুন্দরদী ও রামনগর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা ফয়সাল হাওলাদার এবং তার সহযোগী আজিজুল সরদারকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে খাঞ্জাপুর এলাকার কমলাপুরে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা আওলাদ হোসেনকে ২০ পিচ ইয়াবা ও আধা কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। এছাড়াও সরিকল ইউনিয়নের মহিষা এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবা সহ আরমান ও জুয়েল রানা নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!