- প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬ ০৯:৪৪ পিএম
গৌরনদীতে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
গৌরনদী বিক্রম আকাশ (বরিশাল) প্রতিনিধি:
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বরিশালের গৌরনদীতে মাসব্যাপী আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পড়াশোনার মতো খেলাধুলাতেও জয়-পরাজয় থাকবে। তবে শিক্ষার্থীদের মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, সমাজসেবক গাজী মো. তারেক, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী বিক্রম আকাশ (বরিশাল) প্রতিনিধি:শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বরিশালের গৌরনদীতে মাসব্যাপী আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও...
-
বরগুনা জেলা প্রতিনিধিঃবরগুনায় দেড় বছর বিদ্যালয়ে না যেয়েও নিয়মিত হাজিরা খাতায় উপস্থিতি ও বেতন নেয়ার অভিযোগ উঠেছে বরগুনার আন্ধার মানিক...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে জাহান বেগমের (৬০) হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (২১...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!