- প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ০৩:২২ পিএম
গোপালগঞ্জের সার্বিক আইন-শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের সার্বিক আইন-শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অতিসম্প্রতি জেলা সদরের বিভিন্ন স্থানে কয়েকটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটায় জনমনে ব্যাপক ভীতির সঞ্চার হয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিজিবি টিম গোপালগঞ্জে এসে পৌছায়।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, জেলা জজের বাসভবনে এবং গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ককটেল নিক্ষেপের পর শহরে আতঙ্ক বিরাজ করায় বিজিবি মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, কোটালীপাড়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলায় পৃথক পৃথক ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকেই ইতিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কসহ সকল উপজেলা ও গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জসহ চার জেলায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। ভোটের আগে ও ভোটের দিন নাশকতা, সহিংসতা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির আশঙ্কায় এসব এলাকাকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানাগেছে, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলায় অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ভিন্ন ধরনের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালে গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা এবং পরে গত বছরের জুলাইয়ে এনসিপির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।
বিজিবির টুআইসি মেজর নূর উদ্দিন আহমাদ জানান, গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, কোটালীপাড়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলায় পৃথক পৃথক ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকেই ইতিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কসহ সকল উপজেলা ও গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হচ্ছে। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!