- প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫ ০৫:২২ পিএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির সম্ভাব্য প্রার্থী এম এইচ খান মঞ্জুর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এইচ খান মঞ্জু বলেছেন, ২০০৪ সালে গোপালগঞ্জে সমাবশে করে তারেক রহমানকে এনেছিলাম। তারেক রহমান যদি এবার দেশের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে আবারো এই গোপালগঞ্জে এনে বেকার সমস্যা সমাধান ও উন্নয়ন করাসহ আপনাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়ার চেষ্ঠা করবো।
বিকালে কাশিয়ানী উপজেলার সীতারামপুর বোর্ড অফিস মাঠে পুইশুর ইউনিয়ন বিএনপি এ কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গোপালগঞ্জে একটি ইপিজেড করাবো এতে লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাকে এবার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠান। আমি কথা দিচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো।
পুইশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক এস এম সুমন, গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুজ্জামান টুটুল, জেলা বিএনপি'র সাবেক সদস্য শেখ ইয়াহিয়া, কাশিয়ানী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দয়াময় মৌলীক, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো: লিটন মিয়া, শ্রমিক ফেডারেশন এর দপ্তর সম্পাদক মাসুদ শেখ, ওড়াকান্দি ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মাসুদ মোল্লা, ফুকরা ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শেখ, নিজড়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এখলাস মোল্লা, বিএনপি নেতা অনিক মোল্লা, বিএনপি কর্মী পারভেজ মির, মুর্শিদ চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!