- প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ১২:৩২ পিএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা আওয়ামী লীগের নেতাকর্মীদের
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচীতে গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
আজ রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়তে গাছ কেটে ফেলে অবরোধ করে। এতে মহাসড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু অজ্ঞাত লোকজন গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।
পরে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে কাটা গাছ অপসারণ করে যান চলাচলের স্বাভাবিক করে। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!