- প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৬ ১০:২৬ পিএম
গোপালগঞ্জের চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাঞ্চল্যকর ব্যবসায়ী মোখলেস মোল্লা হত্যা মামলার পলাতক আসামি বুলবুল শেখকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব-৬।
আজ শুক্রবার (০২ জানুয়ারী) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে ওই পলাকত আসামীকে গ্রেফতার করা হয়।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত বুলবুল শেখ কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের মৃত এরন শেখের ছেলে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানান, গত বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার তারাইল এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোখলেস মোল্লাকে নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ লোকজন। এঘটনায় কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পরে হত্যা মামলার পলাতক আসামি বুলবুল শেখ উপজেলার গোপালপুর বাজার এলাকায় অবস্থান করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই এলাকা থেকে বুলবুল শেখকে গ্রেফতার করে র্যাব-৬-এ সদস্যরা।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী বুলবুল শেখকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!