- প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬ ০৮:৩০ পিএম
গোপালগঞ্জের আলোচিত শ্রমিক নেতা হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু এবং ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের আলোচিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসুকে কুপিয়ে হত্যা মামলার ঘটনায় পাঁচজনের মৃত্যুদণ্ড, চার জনের আমৃত্যু এবং ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ আদালত।
রায়ে দণ্ডিত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করেও অর্থদণ্ড দেয়া হয়েছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এই আদেশ দেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট বলেও জানিয়েছেন তিনি।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ।
মামলা সূত্রে জানাগেছে, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে একদল হামলাকারী সাইদুর রহমান বাসুকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) তার মৃত্যু হয়।
এ ঘটনায় একই বছরের ১৯ ফেব্রুয়ারি সাইদুর রহমান বাসুর ভাই জাসু শেখ গোপালগঞ্জ সদর থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
পরবর্তীতে ২০১৬ সালের ১২ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক হযরত আলী ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জ দায়রা জজ মো. দলিল উদ্দিন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। পরবর্তী সময়ে মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য ২০১৮ সালের ১৬ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ পাঠানো হয়। এ ট্রাইব্যুনালে আসামিদের বিচার কার্যক্রম শেষ হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!