- প্রকাশিত: ৮ মে ২০২৬ ০৯:১৮ পিএম
গোপালগঞ্জের আকাশে দেখা মিললো অদ্ভুত আলোর ঝলকানি
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের আকাশে হঠাৎ করে দেখা মিলেছে অদ্ভুত আলোর ঝলকানি। যা কিছুক্ষণ স্থায়ী হয় এই আলো। এই অদ্ভুত আলো নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে আলোচনার।
আজ শুক্রবার সন্ধ্যার দিকে হঠাৎ করে গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া, বিজয়পাশা ও পাইকান্দি গ্রামের আকাশে দেখা মেলে এই অদ্ভুত আলোর। কয়েকবার এই অদ্ভুত আলোর দেখা পাওয়া যায়। আর এমন আলোর দেখা পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছে স্থানীয়রা। মুহূর্তেই সেই আলোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
বাঁধন নামের এক যুবক জানান, ইন্টারনেটের কাজ করতে গিয়ে হঠাৎ করেই আকাশে এমন অদ্ভুত আলো দেখতে পাই। আসলে এটা কি হতে পারে?
পূজা নামের একজন লেখেন, এটা আসলে কি আর কি বা হতে পারে?
সুশান্ত বণিক নামে একজন লেখেন, পশ্চিম দক্ষিণ কোণের আকাশে আজ সন্ধ্যায় এটা কি দেখা গেছে?
এই অদ্ভুত আলো নিয়ে গোপালগঞ্জে চলছে বিস্তার আলোচনা। অনেকেই এর কারণ খোঁজারও চেষ্টা করছেন। অনেকেই দিচ্ছেন আবার ভিন্ন মতামত।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, এটি আবহাওয়া অফিসের রাডারে ধরা পরে না। এ বিষয়টি এক্সপার্টরাই ভালো বলতে পারবেন। তারপরেও এটি কি ছিলো সে বিষয়টির খোঁজখবর নেয়া হচ্ছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!