- প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ০৪:১২ পিএম
গোপালগঞ্জে যথাযোগ্য ময্যাদায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শহিদ বুদ্ধিজীবি স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্যে দিয়ে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের পাশে জয়বাংলা পুকুর পাড়ে নির্মিত বদ্ধভূমির স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আরিফ-উজ-জামান ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ। এসময় শহিদের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়।
পরে মুক্তিযোদ্ধা, বিএনপি, উপজেলা প্রশাসন, জেলা উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা পরিষদের হল রুমে দিবসটির তাৎপয্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ দিবসটির চেতনা ধরে রেখে আগামী প্রজন্মের মাঝে আদর্শ ছড়িয়ে দিতে ও অপতৎপরতা রুখতে সকলের প্রতি আহবান জানানো হয়।
এছাড়া যথাযোগ্র ময্যাদায় জেলার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায়ও শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!