শিরোনামঃ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস থেকে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) রাতে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।


আটককৃত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম খুলনা জেলার রূপসা থানার শ্রীফলতলা গ্রামের মোছাব্বেরপুরের শেখ বাড়ির আবু তাহের শেখের ছেলে।


র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, মাদক পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অবস্থান নেয় র‌্যাবের একটি দল।


এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে মাদক ব্যবসায়ী মনিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প আরো জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীকে কাশিয়ানী থানায় হস্তান্তির করা হয়েছে। এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?