- প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫ ০১:২৯ পিএম
গোপালগঞ্জে ভু-কম্পন অনুভূত, আহত-১
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ভু-কম্পন অনুভূত হয়েছে। এসময় আতংকে দোকানের বাইরে বের হতে গিয়ে এক যুবক আহত হয়েছে।
আহত যুবক চাঁনমিয়া সিকদার (৩৫) গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকার আক্কাস সিকদারের ছেলে। তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, আজ শুক্রবার (২১ নভেম্বর) আনুমানিক সকাল ১০টা ৩৮ মিনিটে ভু-কম্পন অনুভূত হয়। অনুমানিক ৫ সেকেন্ড স্থায়ী এ ভু-কম্পনে আতংকিত হয়ে দোকানের বাইরে বের হতে গিয়ে চাঁনমিয়া সিকদার নামে এক শ্রমিক আহত হন। তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, মানুষ আতংকে বাড়ী-ঘর, অফিস, দোকান ও বহুতল ভবন থেকে বাইরে বেরিয়ে আসে। মানুষ আতংকিত হয়ে দিক বিদিক ছোটাছুটি করে তবে, বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জেলা শহরের মিয়াপাড়া এলাকার বাসিন্দা সম্পা সাহা বলেন, দুই মেয়েকে ঘরে রেখে বাইরে বের হই। এসময় হঠাৎ করে ভূকম্পনে বিল্ডিং কেপে উঠলে মেয়েরা ভয়ে কান্না শুরু করলে দৌড়ে গিয়ে বাইরে বের করে নিয়ে আসি।
শহরের চাঁদমারি রোডের বাসিন্দা এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, হঠাৎ করে ঘরবাড়ি কাপতে থাকে। এসময় স্ত্রী-সন্তানদের নিয়ে বাইরে বের হয়ে আসি।
শুক্রবার হঠাৎ ভূমিকম্প অনুভূত হয় রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। কেন্দ্র ছিল নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!