- প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ০৪:০১ পিএম
গোপালগঞ্জে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে আহত-১৫
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে সুন্নতে খাৎনা অনুষ্ঠানের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন হয়েছে।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মারাত্মক আহতরা হলেন-ধোপাকান্দি গ্রামের লিটন শেখ (৩০), হিরন শেখ (২৮), আবুল হাসান শেখ (৫০), মিজানুর শেখ (৫৫), খাঞ্জাপুর গ্রামের সাইফুল মোল্লা (৪৪) ও মাহাবুব মোল্লা(১৭)। তাদেরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল শুক্রবার রাতে ধোপাকান্দি গ্রামের ইনান শেখের বাড়ীতে তার ছেলে আবুল আসাদ শেখের সুন্নতি খাতনার গায়ের হলুদের অনুষ্ঠানে পাশ্ববর্তী খানজাপুর গ্রামের পলাশ মোল্যার ছেলে নাজিম মোল্লা ফোনে ভিডিও ধারন করে। তখন ওই ভিডিও ধারন করা নিয়ে ইনান শেখের বাড়ির লোকজনের সাথে নাজিম মোল্লার কথা কাটাকাটি হয়।
এই ঘটনার জের ধরে সকালে ইনান শেখের বাড়ির লোকজন উজানী বাজারে আসলে খানজাপুর গ্রামের লোকজনের কথা কাটাকাটি ও পরবর্তীতে ধোপাকান্দি ও খানজাপুর দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষর জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। বতর্মানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মুকসুদপুর থানা পুলিশ। #
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!