- প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫ ০৭:৩০ পিএম
গোপালগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সভাপতি গ্রেফতার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় কাশিয়ানী উপজেলার তারাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার তারাইল গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, তারাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গজেন্দ্র মোহন ও সভাপতি কাজী জহির।
ওসি কামাল হোসেন জানান, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার ঢাকা- খুলনা মহাসড়কের ফুকরা ও মাজড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল।
এ মামলায় সন্দেহভাজন আসামী হিসাবে তারাইল এলাকা থেকে তারাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গজেন্দ্র মোহন ও সভাপতি কাজী জহিরকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!