- প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ০৮:৪০ পিএম
গোপালগঞ্জে ভাঙ্গাড়ি টোকাতে গিয়ে পরিত্যাক্ত ককটেল বিস্ফোরনে এক নারী আহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কোটালীপাড়ায় ভাঙ্গাড়ি টোকাতে গিয়ে পরিত্যাক্ত ককটেল বিস্ফোরণে লালমোন নেছা (৫৫) নামে এক নারী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দোকার হাফিজুর রহমান বিষযটি নিশ্চিত করেছেন।
আহত লালমোন নেছা কোটালীপাড়া উপজেলার চৌরখুলি গ্রামের আশরাফ আলি সরদারের স্ত্রী।
জানাগেছে, বিকেলে রাধাগঞ্জ এলাকার বিভিন্ন স্থান থেকে ভাঙ্গাড়ি টুকিয়ে এনে রাধাগঞ্জ কুড়েঘর রেস্টুরেন্টের ২৫/৩০ ফুট দূরে জড়ো করেন। পরে তিনি সেখানে বিশ্রাম নেয়ার সময় টুকিয়ে আনা মালামাল নাড়াচাড়া করছিলেন। এরমধ্যে একটি বস্তু দেখে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে গেলে তা হাতের উপর বিস্ফোরিত হয়। এতে বাম হাতের ২/৩ টি আঙ্গুল বেশ ক্ষতিগ্রস্ত্র ও রক্তক্ষরণ হয়।
রাধাগঞ্জ কুড়েঘর রেস্টুরেন্টের মালিক মুকুল ফকিরের ছেলে হৃদয় ফকির বলেন, তাদের হোটেলের পাশে ওই মহিলা বিভিন্ন ধরনের ভাঙ্গাড়ি এনে বিশ্রাম নিচ্ছেলেন। এসময় প্রচন্ড শব্দ শুনে বাইরে গিয়ে দেখি ওই মহিলা আহত হয়েছেন। এসময় তাকে উদ্ধার করে আমরা দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্ব্যরত চিকিৎসক ডাঃ আবির আহম্মেদ জানিয়েছে, আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হস। ককটেল জাতীয় কিছু বিস্ফোরিত হয়ে ওই নারী আহত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। এসময় আমরা তাকে চিকিৎসা দেই। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোটালীপাড়া থানার ওসি খন্দোকার হাফিজুর রহমান বলেন, পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ওই নারী আহত হন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় আবির সাহা (৩৫) নামের রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার...
-
★বরিশালে গোলটেবিল বৈঠকে বক্তারাষ্টাফ রিপোর্টার, বরিশালনির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হলেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা।"সচেতন, সংগঠিত ও সোচ্চার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!