- প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ০৪:৩৫ পিএম
গোপালগঞ্জে ট্রাক ও সিএনজির সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত-৫
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাক ও সিএনজির সংঘর্ষে সারিকা বিশ্বাস (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৫জন।
শনিবার (২৯ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গদাইখালি এলাকায় দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদর রহমান মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সারিকা বিশ্বাস কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের রবি বিশ্বাসের মেয়ে ও কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের নিখিল কুমার বিশ্বাসের স্ত্রী।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদর রহমান মুরাদ হোসেন জানান, গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকার বোনের বাড়িতে বেড়ানো শেষে একটি সিএনজিতে করে নিজ বাড়ী কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে যাচ্ছিলেন সারিকা বিশ্বাস।
এসময় সিএনজিটি ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলা গোপীনাথপুর ইউনিয়নের গদাইখালি এলঅকায় পৌঁছালে একটি ট্রাকের পিছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে সারিকা নিহত হন ও আরো ৫জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!