- প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৭ পিএম
গোপালগঞ্জে তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার ঢাকা-খুলনা মহাসড়ক মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফিলিং ষ্টেশনে তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এতে ফিলিং ষ্টেশনের এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পরে। এসময় মহাসড়কের দুই পাশে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পরে যাত্রীরা। তবে পুলিশ গিয়ে এক ঘন্টা পর অবরোধ তুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানাগেছে, তেল সংকটের কারনে গোপালগঞ্জের পৌর এলাকার ৭টি ফিলিং স্টেশনে ভোর থেকেই তেল দেয়া বন্ধ হয়ে যায়। এসময় ঘন্টার পর ঘন্টা তেলের জন্য অপেক্ষা করে গাড়ী চালকেরা। কিন্তু তেল না পেয়ে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বেলা পৌনে তিনটার দিকে মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার জুড়ে যানযটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পরে সাধারন যাত্রীরা। অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে ও গাছের গুড়ি সড়িয়ে এক ঘন্টা পর অবরোধ তুলে দেয়। এতে মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ এবং ফারদিন খান প্রিন্স ঘটনাস্থলে উপস্থিত থেকে তেল সরবরাহ কার্যক্রম তদারকি করলে জ্বালানি সরবরাহ শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা বিরাজ করলেও প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অবরোধকারা অভিযোগ করে বলেন, ফিলিং স্টেশনগুলো তেল থাকার পরও তাদের তেল দেয়া হচ্ছে না। তেল নিতে ভোর থেকেই অপেক্ষা করনে তারা। কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না তারা। এতে ব্যবসা-বাণিজ্য, চাকুরীসহ জনজীবনে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
নিগি ফিলিং স্টেশনের মালিক মফিজুর রহমান লফিজ অভিযোগ করে বলেন, গভীর রাত পযর্ন্ত তেল দিতে গিয়ে পাম্পকের কর্মচারীরা অসুস্থ হয়ে পড়ছে। এমনকি কর্মচারীরা চাকরী ছেড়ে দিচ্ছেন। এতে তেল বিতরণ কায্যক্রম করা যাচ্ছে না।
তিনি আরো অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাহ কর্মকর্তা ও ট্যাগ অফিসার প্রভাব খাটিয়ে তেল বিতরণ করায় এক পয্যায়ে তেল দেয়া বন্ধ হয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক রেজাউল করিম বলেন, ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে অবরোধকারীদের বুঝিয়ে ও গাছের গুড়ি সরিয়ে দিয়ে ঢাকা খুলনা মহাসড়ক থেকে অবরোধ তুলে দেই। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে-১০ পিচ ইয়াবা সহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,গোবিন্দ চন্দ্র দাস...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা প্রকল্পের আওতায় শ্রীপুর ইউনিয়নে নদী ভাঙন রোধে জিও ব্যাগ প্রকল্পের শুভ উদ্বোধন করেন...
-
স্টাফ রিপোর্টারবরিশালের খোকন "ল" একাডেমি থেকে ২০২৬ সালে আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকা ভুক্ত হওয়া নবীন আইনজীবীদের সম্মাননা ক্রেস্ট...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!