- প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫ ০৮:৩০ এএম
গোপালগঞ্জে সন্ত্রাস বিরোধ আইনে ৪৭৭ জনের নামে-বেনামে আরো একটি মামলা, মোট মামলা দায়ের হলো ১৫টি
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতার অভিযোগে সন্ত্রাস বিরোধ আইনে ৭৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০০ জনকে আসামী করে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে মোট মামলা দায়ের হলো ১৫টি।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকায় গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো: শফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস বিরোধ আইনে নামে ও বেনামে ৪৭৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এ মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়াল, সাবেক ছাত্রলীগ নেতা শাহ নেওয়াজ, সাবেক কাউন্সিলর মোল্যা রনি হোসেন কালু।
১৬ জুলাইয়ের সহিংস ঘটনার পর থেকে জেলার গোপালগহ্জ সদর, কোটালীপাড়া, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া থানায় ৫টি হত্যা মামলাসহ মোট ১৫টি মামলা দায়ের করা হলো। দায়ের করা মোট ১৫টি মামলায় ১৬ হাজার ২০৮ জনকে আসামী করা হয়েছে।
উল্লেখ্য গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সহিংসতায় ৫জন নিহত ও সাংবাদিক ও আইনশৃংখলা বাহিনীর সদস্যসহ আহত হন শতাধিক। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!