- প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ০৩:৪০ পিএম
গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ধান খেতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইন্দ্রজিত মন্ডল (২৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জে মর্গে প্রোরণ করা হয়।
সোমবার (৩০ মার্চ) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: অনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কৃষক ইন্দ্রজিত মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের ক্ষিতীশ মন্ডলের ছেলে।
ওসি মো: অনিসুর রহমান জানান, সোমবার দুপুরে দিকে আন্দারকোটা গ্রামের করম আলী মৃধার ধান ক্ষেতে সেচ দেয়ার জন্য পাম্প পালাতে যান ইন্দ্রজিত মন্ডল। সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা যায় সে। পরে বাড়ীতে না ফিরলে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। রাতে ওই পাম্প ঘর থেকে ইন্দ্রজিতের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। পরে আজ মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!