- প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫ ০৫:২৯ পিএম
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ও আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরেথি (বিআরটিএ) গোপালগঞ্জ জেলা সার্কেলের আওতাধীন এলাকায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় নিহত ২৬ জনের পরিবার ও একজন পঙ্গুত্ববরণকারী ব্যক্তির মাঝে মোট ১ কোটি ৩১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালযের সম্মেলন কক্ষে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের মাঝে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।
গোপালগঞ্জ বিআরটিএ সার্কেল এর সহকারি পরিচালক লাইলাতুল মাওয়া জানান, সম্প্রতি গোপালগঞ্জ জেলায় ঘটে যাওয়া বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ২৬ জনের পরিবারের সদস্যদের হাতে পাঁচ লাখ টাকা করে অনুদানের চেক তুলে দেয়া হল। এছাড়াও দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী এক ব্যক্তিকে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!