শিরোনামঃ

গোপালগঞ্জে সাংবাদিকদের নিয়ে "মানবাধিকার সাংবাদিকতা" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে "মানবাধিকার সাংবাদিকতা" বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে|


আজ বৃহস্পতিবার (০৭ মে) সকালে গোপালগঞ্জ জেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সভাপতি এনামুল কবির রুপম, মহাসচিব খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি ও ˆদনিক বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক আহম্মদ উল্লাহ এ প্রশিক্ষণ দেন| এ প্রশিক্ষণে জেলার ২৫ জন টেলিভিশন সাংবাদিক অংশ নেন|


প্রশিক্ষণে মানবাধিকার, মৌলিক অধিকার মানবিক মর্যদা, ˆবষম্যহীনতা, নারীর প্রতি সকল প্রকার ˆবষম্য বিলপ সনদ, সমতার পথে যাত্রা আইনী জটিলতা'সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়|


পরে বিকালে সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আমিত দেবনাথ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণ শেষে ২৫জন টেলিভিশিন সাংবাদিকদের হাতে সসদ তুলে দেন অতিথিবৃন্দ। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?