- প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ০৭:৪২ পিএম
গোপালগঞ্জে সাংবাদিক সেজে চাঁদাবাজি করতে গিয়ে দুই ব্যক্তি আটক
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সাংবাদিক সেজে চাঁদাবাজি করতে গিয়ে যৌথবাহিনীর হাতে আটক হয়েছে দুই ব্যক্তি।
আজ মঙ্গলবার (০২ পিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের মোহাম্মদ সোলায়মান শেখের ছেলে মো. মনিরুল শেখ ও একই উপজেলার চর বয়রা গ্রামের বালা শেখের ছেলে হাকিম শেখ।
পুলিশ সূত্রে জানাগেছে, সদর উপজেলার ঘোনাপাড়া বাজারের দোকানদারদের অভিযোগের ভিত্তিতে ওই দুই ভুয়া সাংবাদিককে আটক করে যৌথবাহিনীর একটি দল। আটককৃতরা বেশ কিছুদিন ধরে ভুয়া সাংবাদিক পরিচয়ে বেকারি, মিষ্টির দোকান ও রেস্টুরেন্ট থেকে ভয়ভীতি প্রদর্শন করে কৌশলে চাঁদা আদায় করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় এবং পরবর্তীতে অভিযানে ওই দুইজনকে আটক করা হয়।
আরো জানায়, আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্পে নেয়া হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম জানিয়েছেন, গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্প থেকে দুই ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!