- প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৪:১২ পিএম
গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় খিচুড়ী রান্নার সরঞ্জাম জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতদের সন্ত্রাস দমন আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আজ রবিবার সকালে কাশিয়ানী উপজেলার ভাট্রইধোপা গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, কাশিয়ানী উপজেলার ভাট্রইধোপা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে মো: হাসান মোল্যা (৩২), রাইতকান্দি পূর্বপাড়া গ্রামের মো আজাদুল আলম মোল্যার ছেলে মো: ইব্রাহিম মিয়া (২৩), ভাট্রইধোপা মধ্যপাড়া গ্রামের মো. ঠান্ডু শেখেল ছেলে মো: সাফায়েতুল ইসলাম ওরফে আরমান (২৩) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ব্রাক্ষণঝাটি গ্রামের মো. সিরাজ মৃধার ছেলে সাগর মৃধা (২৫)।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, আজ রবিবার সকালে কাশিয়ানী উপজেলার ভাট্রইধোপা গ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মী মো: হাসান মোল্যা, মো: ইব্রাহিম মিয়া, মো: সাফায়েতুল ইসলাম ওরফে আরমান ও সাগর মৃধাকে গ্রেফতার করে। এসময় খুচুড়ি রান্নার সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদেরকে আদালতে পাঠানোর সময় গ্রেফতারকৃতদের আত্মীয়স্বজন কাশিয়ানী থানা চত্ত্বরে হট্টগোল করে। পরে পুলিশ নিয়ন্ত্রণে আনে।
ওসি আরো বলেন, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশ বাধাগ্রস্থ করতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে জনমনে ভীতির সঞ্চার করেছিলো গ্রেফতারকৃতরা। এ ঘটনায় কাশিয়ানী ধানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গ্রেফতারকৃতদের গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!