- প্রকাশিত: ৬ মে ২০২৬ ০৩:৩৮ পিএম
গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে কুপিয়ে আহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আলমাস হোসেনসহ দুইজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে সাবেক স্ত্রী ও তার লোকজনের বিরুদ্ধে।
মঙ্গলবার (০৬ মে) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার খেলনা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
আহত আলমাস হোসেন (৫০) গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অপর আহত রিয়াজ মোল্লা (৩৫) তার চাচাতো ভাই।
আহত সাবেক ইউপি চেয়ারম্যান আলমাস হোসেন বলেন, সাবেক স্ত্রী সেলিনা বেগমের সাথে তার পরিবারিক বিরোধ চলে আসছিল। এনিয়ে তাকে বেশ কবেরবার হুমকিও দেয়া। মঙ্গলবার রাতে সদর থানা থেকে কাজ শেষে করে বাড়ী ফিরছিলেন তিনি। খেলনা ব্রিজের কাছে পৌঁছালে সাবেক স্ত্রী সেলিনা বেগমের লোকজন তার গরিরোধ করে মারধর করা এক পয্যায়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এসময় তার চাচাতো ভাই রিয়াজ মোল্লা ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
অপর আহত রিয়াজ মোল্লা বলেন, করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আলমাস হোসেন কাজ শেষে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে তার উপর হামলার ঘটনা ঘটে। এসময় আমি ঠেকাতে গেলে আমাকেও কুপিয়ে আহত করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন দেবনাথ বলেন, কারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের উপর হামলার বিষয়টি আমরা শুনেছি। তবে এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থান গ্রহন করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!