- প্রকাশিত: ১ মে ২০২৬ ০৮:৩৭ পিএম
গোপালগঞ্জে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও বিভিন্ন সংগঠনের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।
আজ শুক্রবার (০১ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ। অতিরিক্ত জেলা প্রশাসক তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক এইচ এম শাহাদাত, মেডিকেল অফিসার ডা: দিবাকর বিশ্বাস, গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের সাধারন সম্পাদক শেখ মাসুদুর রহমান, চ্যানেল-২৪ টেলিভিশনের বাদল সাহা, চ্যানেল ওয়ান টেলিভিশনের সঞ্জয় বিশ্বাস, প্রতিষ্ঠান মালিক মো: কুতুব উদ্দিন, শ্রমিক রওশান আরা মনি বক্তব্য রাখেন।
এসময় সরকারী কর্মকর্তা ও বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠানের শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শ্রমিকদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা, সকল ক্ষেত্রে শ্রমিকদের বিশেষ করে নারী শ্রমিকদের নির্বাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সাথে পুরুষ ও নারী শ্রমিকদের বেতন বৈষম্য দূর করতে হবে। তাই শ্রমিকেদের যথাযথ মূল্যায়ন করতে হবে রাষ্ট্রকে।
অপরদিক, দিবসটি উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলার পৌর বাস টার্মিনাল থেকে একটি র্যালি বের হলে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!