- প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ০৫:৫৬ পিএম
গোপালগঞ্জে পুলিশ সদস্যের বাসায় চুরি, স্বর্ণ-টাকা লুট
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে এক পুলিশ সদস্যের বাসায় চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র বাড়ির ছাদের টিন কেটে ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী ওই পুলিশ সদস্য হলেন-রাজবাড়ীর জেলার কালুখালি থানার উপপরিদর্শক (এসআই) মো: রিপন মোল্যা।
সোমবার (২৩ মার্চ) রাতে কাশিয়ানী উপজেলার সন্ধ্যা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পুলিশ সদস্যের স্ত্রী জানান, গত বৃহস্পতিবার ঈদ উপলক্ষে তিনি শ্বশুরবাড়িতে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা পেছন দিক দিয়ে ছাদে উঠে টিন কেটে ভেতরে ঢোকে। পরে দরজা ভেঙে নির্বিঘ্নে লুটপাট চালায়।
তিনি আরো বলেন, চোরেরা প্রায় ৯ ভরি ৩ আনা স্বর্ণালংকার, ১২ ভরি ৮ আনা রুপা, নগদ ২৬ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার রাত ১টা থেকে ভোর ৪টা ১৫ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কাশিয়ানীতে ধারাবাহিক চুরির ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, পুলিশের নিয়মিত টহল না থাকায় চোরেরা বেপরোয়া হয়ে উঠছে। নিরাপত্তা জোরদারে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় এলাকায় চুরি আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা আহসান হাবীব দুলাল বলেন, গত কয়েক মাস ধরে একের পর এক চুরির ঘটনায় আমরা আতঙ্কে আছি। রাতে স্বাভাবিকভাবে ঘুমাতে পারছি না। বিশেষ করে নতুন বা ভাড়াটিয়া বাসাগুলো বেশি টার্গেট হচ্ছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং টহল বাড়ানো জরুরি।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!