শিরোনামঃ

গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে কন্যা শিশুর মৃত্যু



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে নাঈমা নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের বানিয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত শিশু নাঈমা কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের বানিয়ারী গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের মেয়ে।


নিহত শিশুর পিতা নুরুল ইসলাম হাওলাদার জানান, তার ২ বছরের কন্যা শিশু বাড়ি উঠানে খেলতে ছিলো। এসময় সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।


পরে পুকুরে পানিতে ভেসে উঠলে পরিবারের সদস্যরা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এঘটনয়া পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?