- প্রকাশিত: ৮ আগস্ট ২০২৫ ০৮:৩৩ পিএম
গোপালগঞ্জে পুকুরে গোসল করতে নেমে চাচাতো ভাই বোনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৃথক স্থানে গোসল করতে নেমে দুই চাচাতো ভাই বোনসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (০৮ আগষ্ট) দুপুরে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ি ও হিরণ ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে এসব মর্মান্তিক ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ি গ্রামের পংকজ জয়ধরের ছেলে সজল জয়ধর (২০) এবং শংকর জয়ধরের মেয়ে অনুছোয়া জয়ধর (৭)। এরা দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। অপর শিশু ইসাহাক (৪) দক্ষিণ হিরণ গ্রামের এনায়েত হোসেন শেখের ছেলে।
ওসি আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার দুপুরে চাচাতো বোন অনুছোয়া জয়ধরকে নিয়ে বাড়ীর পাশের একটি পুকুরে গোসল করতে নামেন সজল জয়ধর। গোসলের এক পর্যায়ে অনুছোয়া ডুবে গেলে তাকে উদ্ধার করতে পানিতে ডুব দেয় সজল। এতে দুইজনই ডুবে গেলে আর পাড়ে উফতে পারেনি।
পরে তারা আর বাড়ীতে ফিরে না আসলে বিভিন্ন স্থানে খাঁজ করা হয়। এ পয্যায়ে দুজনের মরদেহ পুকুরে পানিতে ভেসে উঠলে পরিবারের সদস্যরা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার চাচাতো ভাই বোন সজল জয়ধর ও অনুছোয়া জয়ধরকে মৃত ঘোষনা করেন।
ওসি আরো বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে মরদেহ দুটি হেফাজতে নেই। মরদেহের ময়না তদন্ত হবে না কি ময়না তদন্ত না করেই হস্তান্তর করা হবে সেটি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।
চাচাতো দুই ভাই বোনের মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশিরা বাড়ীতে গিয়ে শান্তনা দেয়া চেষ্ঠা করছেন।
অপরদিকে, দক্ষিণ হিরণ গ্রামের এনায়েত হোসেন শেখের ছেলে ইসাহাক বাড়ীর উঠানে খেলতে ছিল। এসময় সবার অজান্তে বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। পরে পুকুরে ইসাহাকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!