- প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ ০৭:৩৯ পিএম
গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে রায়হান (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৩ মার্চ ) দুপুরে উপজেলার রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু রায়হান মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
ওসি মো: আব্দুল্লাহ আল মামুন জানান,শিশু রায়হান প্রায় তিন বছর ধরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বসবাস করছিল।
দুপুরে রায়হান অসাবধানতাবশতভাবে প্রতিবেশী কুটু শেখের পুকুরে পড়ে পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি দেখে আশপাশের অন্য শিশুরা চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে এসে উদ্ধার করে। তবে ততক্ষণে পানিতে ডুবে রায়হানের মৃত্যু হয়।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!