- প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ০৪:০৮ পিএম
গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর আটক
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শশুরবাড়ির পুকুর থেকে বি. এম. মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ| এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের ফাতেমা কানিজ ও শ্বশুর কবিরুল ইসলাম ওরফে ঝুনু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে|
আজ সোমবার (২৭ জুলাই) সকালে সদর উপজেলার পাইককান্দি গ্রাম থেকে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পুলিশ সদস্য বি. এম. মাহমুদুল ইসলাম সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূইয়ার ছেলে| তিনি খাগড়াছড়ির মহালছড়ির ৬ এপিবিএন এস. আই. (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন|
ওসি আমিনুল ইসলাম জানান, গত শুক্রবার পুলিশ সদস্য বি. এম. মাহমুদুল ইসলাম কর্মস্থল থেকে ছুটিতে শ্বশুর বাড়ী সদর উপজেলার পাইককান্দি গ্রামে আসেন। পরে আজ সোমকবার সকালে শশুর বাড়ির অদূরে একটি পুকুরে পুলিশ সদস্য বি. এম. মাহমুদুল ইসলামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ফাতেমা কানিজ ও শ্বশুর কবিরুল ইসলাম ওরফে ঝুনু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে| ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানান তিনি।
নিহত পুলিশ কর্মকর্তার বড় ভাই বি. এম. অঅশিকুজ্জামান দাবী করেছে, আমার ভাইয়ের স্ত্রী বাবার বাড়ীতে থাকতেন| তাই ভাই ছুটিতে আসলে শশুর বাড়ীতে থাকতেন| এবার ছুটিতে বাড়ীতে আসার পর শ্যালককে বিদেশে পাঠানোর টাকা নিয়ে স্ত্রী ও শশুর বাড়ীর লোকজনের সাথে বিরোধের সৃষ্টি হয়| আমার ধরণা শশুর বাড়ীর লোকজন তাকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে| আমি প্রকৃত ঘটনা উদ্ধারপূর্বক বিচার দাবী করছি|
নিহতের ছোট বোন নাদিরা সুলতানা বলেছেন, আমার ভাবী ভাইকে আমাদের সাথে যোগায়োগ রাখতে দিতেন না| এরআগে, ভাবী আমার ভাইকে দুই বার খাবারের সাথে বিষ মিশিয়ে মারতে চেয়েছিলো| আমরা সন্দেহ করছি, আমার ভাবী ও ভাবীর বাড়ীর লোকজন আমার ভাইকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ পুকুরে ফেলেছে| আমরা এ ঘটনার বিচার চাই| #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শশুরবাড়ির পুকুর থেকে বি. এম. মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে...
-
মাসুদ রেজা ফয়সাল:ক্যাশলেস অর্থনীতি প্রসারে ব্যাংকিং খাতের ভূমিকা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বরগুনার বামনায় ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!