- প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫০ পিএম
গলাচিপায় ইয়াবার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর ২০২৬ গলাচিপা থানার এসআই (নিঃ) মো. আলতাফ হোসেন খান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকারপট্টিতে মেসার্স ভাই ভাই জুয়েলার্সের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় মো. বেল্লাল মৃধা (৪৪)-কে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে বেল্লাল মৃধার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রতনদী-তালতলী ইউনিয়নের বড় চৌদ্দকানী এলাকার মুজিবনগর লাল ব্যারাক সরকারি আবাসনে অভিযান চালায়। সেখানে মো. আতিকুর রহমান হেলাল (৫৪)-এর বসতঘরের সামনে অভিযান চালিয়ে আতিকুর রহমান হেলাল ও মো. আনোয়ার দরর্জী (২৮)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন— মো. বেল্লাল মৃধা (৪৪), পিতা মৃত হাসেন মৃধা, সাং নতুন বাজার, গলাচিপা পৌরসভা; মো. আতিকুর রহমান হেলাল (৫৪), পিতা মো. আ. রব হাওলাদার, সাং উলানিয়া, ১ নম্বর ওয়ার্ড এবং মো. আনোয়ার দরর্জী (২৮), পিতা মৃত সামসুল হক দরর্জী, সাং উলানিয়া। তাদের সবার থানা গলাচিপা, জেলা পটুয়াখালী।
পুলিশের দাবি, অভিযানে গ্রেপ্তার তিনজনের কাছ থেকে সর্বমোট ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর ২০২৬ গলাচিপা থানায় মামলা নং-৩৮ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এক ব্যক্তিকে গ্রেপ্তারের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!