- প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ০৫:০৮ পিএম
গোপালগঞ্জে পুকরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকরের পানিতে ডুবে জাকিয়া নামের ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২৭ জুলাই) দুপুরে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু জাকিয়া কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের পিঞ্জুরী গ্রামের জমির শেখের মেয়ে।
ওসি মো: আবুল কালাম আজাদ জানান, শিশু জাকিয়া বাড়ীর উঠানে খেলতে ছিলো। এসময় সবার অজান্তে বাড়ীর পাশের পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। এসময় না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেও জাকিয়ার সন্ধান পায়নি। পরে পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জাকিয়াকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় জাকিয়ার পুরো পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা এলাকায় সরকারি খাসজমি ও খাস খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!