- প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ ০৭:৩৬ পিএম
গোপালগঞ্জে প্রথম ম্যাচে বড় জয় দিয়ে ফেডারেশন কাপ শুরু করলো মোহামেডান
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রথম ম্যাচে বড় জয় দিয়ে ফেডারেশন কাপ শুরু করলো সাদা-কালো জার্সিধারী মোহামেডান স্পোর্টিং ক্লাব। আরামবাগের সাথে জয় ৩-১ গোলের।
আজ মঙ্গলবার (০৬ অেক্টোবর) বিকাল তিনটায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই দুই দল আক্রমণাত্মক খেলা শুরু করে। তবে আক্রমণে মোহামেডানের রক্ষণকে অতিব্যস্ত রাখে আরামবাগ। খেলার ১৬ মিনিটে অধিনায়ক মুজাফফরজন মুজাফফ্রভের ভুল পাসে বল পেয়ে দারুন ভলিতে মোহামেডানের জাল-কাপান সুরজ রায়েস। এতে ১-০ গোলে লিড নেয় আরামবাগ। তবে সমতায় ফিরতে ৩৪ মিনিটে দারুণ সুযোগ পায় মোহামেডান। আরামবাগের গোলরক্ষক আজাদ হোসাইন ডিবক্সে ফাউল করলে পেনাল্টি পায় মোহামেডান। তবে সোলাইমান দিয়াবাতের স্পষ্ট কিক ঠেকিয়ে ভুল শুধরে নেয় গোলরক্ষক আজাদ। তবে বাকি সময়ে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।
খেলার দ্বিতীয়ার্ধে সাদা-কালো জার্সিধারীদের গল্পটা প্রত্যাবর্তণের। ৫৭ মিনিটে সৌরভ দেওয়ান গোল করে মোহামেডানকে সমতায় ফেরান। ৭৪ মিনেটে মো: সোহেল রানা গোল করলে ২-১ লিড নেয় সাদাকালোরা। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে পেনাল্টি মিস করা সোলাইমান দিয়াবাতের গোল করলে ৩-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি :যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের মোট ১৬ জন শিক্ষার্থী 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক' ২০১৯, ২০২০ ও ২০২১...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।কেশবপুর উপজেলার সন্যাসগাছা কমিউনিটি ক্লিনিকে মঙ্গলবার নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের লক্ষ্যে ভায়া (VIA) ক্যাম্প...
-
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি হলের আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে তিন দিনব্যাপী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!