- প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ০৫:০০ পিএম
গোপালগঞ্জে প্রণোদনার ধান বীজ ও সার পেল সাড়ে চার হাজার কৃষক
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি অফিস বীজ সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লিয়াকত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ বিধান রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বক্তব্য রাখেন। পরে অতিথিরা কৃষক ও কৃষাণীদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে চার হাজার কৃষকের মধ্যে ৮ হাজার কেজি হাইব্রিড বোরো ধান বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে উপশী জাতের বোরো ধান বীজ ও দশ কেজি করে ডিএপি ও এম ও পি সার বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, এসব সার বীজ দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ৪ হাজার ৩৩০ জন কৃষক ৪ হাজার ৩৩০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ বৃদ্ধি করবেন। এতে গোপালগঞ্জ সদর উপজেলায় বোরো ধানের উৎপাদন বাড়বে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!