গোপালগঞ্জে পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


আজ সোমবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন হালদার এ জরিমানা করেন। এসময় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সাথে ছিলেন।


টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন হালদার বলেন, টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পরিমাপে তেল কম দিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।


এসময় লিটারে তেলের পরিমান কম দেওয়ার সত্যতা পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ (ক) ধারা অনুযায়ী টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনের মালিক জাকির হোসেন ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্যাম্যমান আদালত।


তিনি আরো বলেন, তেলের আতঙ্কে মানুষ পেট্রোল, অকটেন, ডিজেল তেল নিতে পাম্পে ভিড় করছে। সেই সুযোগে পাম্প মালিক জাকির হোসেন পরিমাপে কারচুপির করছিলো এমন অভিযোগের সত্যতা পেয়ে জরিমানা করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি ও পরিমাপে কারচুপির বিরুদ্ধে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।


তিনি আরো বলেন, বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় ও খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ ও বিতরণ তদারকি করা হয়। এছাড়াও নিয়মিতভাবে সড়ক পরিবহন আইন ২০১৮, কৃষি বিপণন আইন ২০১৮, পেট্রোলিয়াম আইন ২০১৬ প্রভৃতি আইনে মোবাইল কোর্ট কার্যক্রম চলমান রয়েছে। বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?