- প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ ০৩:৪৪ পিএম
গোপালগঞ্জে প্রেমঘটিত কারনে প্রেমিকের বাড়ীর লোকজনের হামলায় প্রেমিকাসহ আহত-৫, বাড়ী ভাংচুর
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রেমঘটিত কারনে প্রেমিকের বাড়ীর লোকজনের হামলায় প্রেমিকাসহ অন্তত: ৫জন আহত হয়েছেন। এসময় প্রেমিকার বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার গ্রামের এ ঘটনা ঘটে।
মারাত্মক আহত হলেন-নির্জনা (২২), শামীমা জাহান (১৮), রিমা আক্তার (৩৪) ও রেখা আক্তারকে (৩৫) গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, ভেড়ারবাজার গ্রামের টিটু গাজীর মেয়ে শামিমা জাহানের সাথে ঘোষেরচর গ্রামের আলমগীর কাজীর ছেলে হায়াত কাজীর মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে আজ সকালে প্রেমিক হায়াত কাজীর মামা হরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয় কাজী তার লোকজন নিয়ে প্রেমিকার বাবা টিটু গাজী ও নানা বেলায়েত শেখের বাড়ীতে গিয়ে হামলা চালায়। এসময় মারধরে প্রেমিকা শামিমা জাহানসহ অন্তত: ৫ জন আহত হন ও বাড়ীঘর ভাংচুর করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহত রিমা আক্তার বলেন, হঠাত করেই হরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয় কাজী তার লোকজন আমাদের উপর হামলা চালায়। এসময় তাদের মারধরে ৫জন আহত হয়।
অভিযুক্ত হরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয় কাজী বলেন, তাদের মারধর করা হয়নি। মহিলাদের মধ্যে কথা কাটাকাটি হলে আমি ঠেকাতে যাই। আমি যেহেতু ইউনিয়ন পরিষদের সদস্য তাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান জানান, এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!