- প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ০৯:০৮ পিএম
গোপালগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠির দুই’শ পরিবার পেল ঈদ সামগ্রী
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : 'ঈদ হোক সবার’ এ প্রতিপাদ্যে গোপালগঞ্জের মুকমুদপুরে প্রান্তিক জনগোষ্ঠির দুই’শ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে ফাউন্ডেশনের বাটিকামারী গ্রামের কার্যালয় চত্বরে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন অসহায় পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাওর চাল, চিনি, সেমাই, তেল, পেঁয়াজ, সাবান, আলু ও গুঁড়া দুধ।
এসময় ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো: আক্কাস আলী শেখ, উপদেষ্টা সাফায়েত হোসেন ঢালী, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ খন্দকার মাহবুবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
ঈদের আগে ঈদ উপহার পেয়ে মালেকা বানু ও আলমগীর শেখ বলেন, প্রতি বছর ফাউন্ডেশনের ঈদ সামগ্রী পেয়ে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ করতে পারি। ভাল খাবার খেতে পারি।
ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: মোশাররফ হোসেন বলেন, "ঈদ হোক সবার’ এ উদ্দেশ্যে আমরা প্রান্তিক জনগোষ্ঠির দুই’শ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছর আমরা এ আয়োজন করে থাকি। এছাড়া একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে আমাদের ফাউন্ডেশন শিক্ষা বিস্তার, চিকিৎসা সেবা প্রদান ও সমাজিক উন্নয়ন সহ মানবিক সব সেক্টরে এক দশক ধরে কাজ করে যাচ্ছে।
সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলেন, আমরা সবাইকে নিয়েই ইদ উদযাপন করতে চাই। সবার ঘরে ঘরে ঈদের আনন্দ থাকবে। এ প্রত্যাশায় প্রতিবছর আমরা ঈদ সামগ্রী বিতরণ করে যাচ্ছি। এটি আগামীতে অব্যাহত থাকবে।
সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম শেখ বলেন, সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবো এটাই আমাদের প্রত্যাশা। আমাদের সদস্যরা পরিবার, সমাজ, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে অঙ্গীকারাবদ্ধ। এছাড়া এ কাজে সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। সবার সহযোগিতায় আমরা একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করব। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!