- প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ০৩:২৫ পিএম
গোপালগঞ্জে পোষ্টাল ব্যালটের ভোট দিবেন ৯৯৯৮ জন, ৩৩ জন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোষ্টাল ব্যালটে ভোট প্রদান করার জন্য গোপালগঞ্জ জেলা কারাগারে মাত্র ৩৩ জন কয়েদি রেজিষ্ট্রেশন করেন। রেজিষ্ট্রেশনের শেষ সময় পর্যন্ত কারাগরে মোট ৭২৪ জন কয়েদি ছিলেন। এরমধ্যে ২২ জন নারী কয়েদি বাকিরা সব পুরুষ কয়েদি। ২২ জন নারী কয়েদির মধ্যে ৫ জন রেজিষ্ট্রেশন করেছেন।
এদিকে, জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১০ হাজার ভোটার পোষ্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জানাগেছে, জেলা কারাগারের ৩৩ জন কয়েদি পোষ্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশনের শেষ সময় পর্যন্ত কারাগারে মোট ৭২৪ জন কয়েদি ছিলেন, যাদের মধ্যে ২২ জন নারী কয়েদি। এর মধ্যে ৫ জন নারী কয়েদি এবং বাকি ২৮ জন পুরুষ কয়েদি পোষ্টাল ব্যালটে ভোট দিতে রেজিস্ট্রেশন করেছেন।
গোপালগঞ্জ জেলা কারাগারের তত্বাবধায়ক শওকত হোসেন মিয়া জানান, ৭২৪ জন কয়েদির মধ্যে ২৮ জন পুরুষ ৫ জন নারী কয়েদি পোষ্টাল ব্যালটে ভোট প্রদান করার জন্য রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন।এদের সকলের বাড়ি গোপালগঞ্জ জেলায়।এখন পর্যন্ত পোষ্টাল ব্যালট পাইনি। আমরা কারাগারের ভিতরে ভোট প্রদান করার জন্য দুইটি গোপন বুথ বানাবো।
এদিকে, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান জানান, জেলায় মোট ৯,৯৯৮ জন ভোটার পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এদের মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা এবং কারাগারে আবদ্ধ কয়েদিরা অন্তর্ভুক্ত। এখন পর্যন্ত পোষ্টাল ব্যালট পেপার এসে পৌঁছায়নি। ব্যালট আসলে নির্ধারিত তারিখে ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে।#
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!