- প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ০১:৪৭ পিএম
গোপালগঞ্জে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৬
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পিকআপ ও ব্যাটারীচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো: পলাশ শেখ (৫০) নামে ইজিবাইক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ছয়জন।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কের স;দর উপজেলার গোবরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পলাশ শেখ সদর উপজেলার বোড়াশি ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের লালমিয়া শেখের ছেলে।
ওসি মো: আনিসুর রহমান জানান, একটি ইজিবাইকে করে পলাশ শেখসহ কয়েকজন যাত্রী ঘোনাপাড়া থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় ইজিবাইকটি গোবরা এলাকায় পৌঁছালে একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপটি খাদে ও ইজিবাইকটি দুমড়ে মুছে গেলে পলাশসহ সাতজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!