শিরোনামঃ

গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ইউপি সদস্যসহ আহত-১৫


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন|


রবিবার (১০ মে) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের উত্তরপাড়ায় এ সংঘর্ষ ঘটে|


মারাত্মক আহত সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খান (৬০), বর্তমান ইউপি সদস্য মেহেদী খান (৩৫), তার মা সাবেক মহিলা ইউপি মেম্বার হাসিনা বেগম (৫৫), সোহাগ খান (৩০), খলিল খান (৩৩), ইসা খান (২৬), সবজি খানকে (৩০) গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে| এই ঘটনায় প্রতিপক্ষেরও ৬ জন এই হাসপাতালে ভর্তি হয়েছেন|


আহত ইপি সদস্য মেহেদী খান জানান, সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খানের মুদি দোকান থেকে প্রতিপক্ষ মোফাজ্জেল, ইব্রাহিম, ফয়সাল, কামরুলসহ অনেকে দীর্ঘদিন ধরে বাকিতে কেনাকাটা করতেন| প্রায় ৯ মাস আগে পাওনা টাকা চাইতে গেলে তারা বিভিন্ন হুমকি দেন| এ ঘটনায় তখন আব্দুল মান্নান খান সদর থানায় একটি মামলা দায়ের করেছিলেন|


সেই ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খানের উপর হামলা চালায়| এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১৫জন আহত হন| পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়| তবে, এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করে নি| 


এ বিষয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই কথা বলতে রাজি হননি|

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছাব্বির হোসেন জানান, আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে| কারো কারো মাথা কেটেছে, কারো কারো দাঁত ভেঙ্গেছে| #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?