শিরোনামঃ

গোপালগঞ্জে অভিযানে ১১২টি চায়না দুয়ারী জাল ধ্বংস


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে চালিয়ে ১১২টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছেন উপজেলা মৎস্য অফিস। আজ বুধবার সকালে উপজেলার গোপ্তরগাতী ঘড়া ভাঙ্গা বিলে এ অভিযান পরিচালনা করা হয়।


উপজেলা মৎস্য অফিসার আজিজুল ইসলাম জানান, উপজেলার ঘড়া ভাঙ্গা বিলে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই বিল থেকে ১১২ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 


এসময় খান্দারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমারত হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 


উপজেলা মৎস্য অফিসার আজিজুল ইসলাম বলেন, বিভিন্ন প্রজাতির দেশীয় ছোট মাছ রক্ষার্থে খান্দারপাড়া ঘড়া ভাঙ্গা বিলে অভিযান চালিয়ে, ১১২ টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?