- প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ০৬:০৪ পিএম
গোপালগঞ্জে অন্তঃসত্তা গৃহবধূকে হত্যার মূলহোতা স্বামী রাসেল শেখকে গ্রেফতার করেছে র্যাব
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচিত অন্তঃস্বত্তা গৃহবধু ইতি খাতুনকে হত্যার মুল হোতা স্বামী রাসেল শেখকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন চরবাকর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
আজ শুক্রবার (০৫ নভেম্বর) র্যাব-৬ ও র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তত্য নিশ্চিত করেছে।
র্যাব-৬ জানায়, গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচিত অন্তঃস্বত্তা গৃহবধু ইতি খাতুনকে হত্যার মুল হোতা স্বামী রাসেল কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন চরবাকর বাজার এলাকায় অবস্থান করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করে র্যাব-৬ ও র্যাব-১১ এর সদস্যরা। গ্রেফতারকৃত রাসেলের বাড়ি মুকসুদপুর থানার গোবিন্দপুর নিয়নের লতিফপুর গ্রামে।
পারিবারিক কলহের কারনে তার স্বামী রাসেল শেখ ও অন্যান্য আসামীরা তাকে হত্যা করে বস্তাবন্দি করে নিজেদের পুকুরে ইটবেধে কচুরীপানার মধ্যে লুকিয়ে রাখে। গত ২৩ নভেম্বর থেকে ইতি খাতুন নিখোঁজ থাকে। গত ৩০ নভেম্বর সন্ধ্যায় পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই মোঃ সেলিম বাদী হয়ে মুকসুদপুর থানায় রাসেল শেখকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!