- প্রকাশিত: ৭ মার্চ ২০২৬ ০১:২৫ পিএম
গোপালগঞ্জে নসিমন খাদে পরে চালক নিহত, আহত-২
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন খাদে বিপ্লব বিশ্বাস (৩০) নামে নসিমন চালক নিহত হয়েছে।
আজ শনিবার (০৭ মার্চ) সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৌলতলী পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) মো: শামিম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি নসিমন কংশুর মসজিদ মোড়ে দ্রুত গতিতে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নসিমন চালক বিল্পব বিশ্বাস মারা যান। এসময় নসিমনে থাকা দুই যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!