শিরোনামঃ

গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতির পদত্যাগ


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ভবিষ্যতে আর কখনো সংগঠনের কোনো কার্যক্রমে জড়াবো না বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা।


আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৪টায় টুঙ্গিপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি।


পদত্যাগকারী ফজর আলী (২৫) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাটগাতী ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। তিনি গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজর আলী বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে পাটগাতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ থেকে আমি পদত্যাগ করেছি। ভবিষ্যতে আর কখনো এই সংগঠনের কোনো কার্যক্রমে আমি জড়াবো না। এখন থেকে এই সংগঠনের আমি আর কেউ না। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?